প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ১:০০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ধনেশ পুত্রনবীশ দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি।।

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখায় আয়োজনে ঐতিহ্যবাহী শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দিরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মানে সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, পৌর শাখার সহ সভাপতি উৎপল সাহা, সাধারণ সম্পাদক অসীম সাহা, দশভূজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধিরেশপত্র নবীশ, সাংবাদিক ধনেশপত্র নবীশ, বিলু হাজং, উজ্জল দে, স্বাধীন সাহা,মদন সাহা, সুখলাল সাহা সহ আরো অনেকেই।

উদ্বোধন শেষে সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু বলেন পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি মন্দিরে আমরা এই বৃক্ষরোপণ করব। বর্তমান সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করব।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন