প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১১:০০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ

সেলিম মিয়া।।

ময়মনসিংহের জয়নুল আবেদীন উদ্যানে সংলগ্ন ব্রহ্মপুত্র নদে লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) ময়মনসিংহ নাগরিক সমাজ (মনাক)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এ সময় তিনি নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।

কর্মসূচিতে মনাকের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশপ্রেমী, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের মতে, নদীর মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে প্রায় লক্ষাধিক পোনা মাছ ব্রহ্মপুত্র নদে অবমুক্ত করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন