প্রকাশের সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ । ১০:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকমল

অনলাইন ডেস্ক।।

গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছেন ময়মনসিংহের অষ্টধরের ইউনুস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আকমল। সবশেষে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

জানা যায়, ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে ও ৩ নং পুলিশ ফাঁড়ির আইসি জালাল উদ্দিনের দিকনির্দেশনাই তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানায়,- ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জালাল উদ্দিনের দিকনির্দেশনায় এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আকমল আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকমল আলী ময়মনসিংহের অষ্টধর মুলাঘাটা এলাকার বাসিন্দা এবং মো. আব্বাস আলীর ছেলে। তিনি ইউনুস হত্যা মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কোতোয়ালী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন