রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৬৩ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৯ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জন ও সিটিটিসি কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ হাজার ১২৭ পিস, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১ টি সাউন্ড বক্স, ১ টি কাটিং প্লাইয়ার্স, ১ টি প্লাস্টিকের কাঁচি, ১ টি কলকি, ২২ টি মোবাইল ফোন, ১ টি মাইক্রোবাস, ১ টি প্রাইভেটকার, ১ টি পরিমাপক যন্ত্র, ২৪ টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্টাফ রিপোর্টার।।