প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ । ১:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সহস্রধারা ঝর্নায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

সেলিম মিয়া।।
১০ জুলাই ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে আব্দুল আলম নামে এক কলার চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন আনাইরপাড়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শোলকবহর থেকে তার ছোটভাই এবং তার বন্ধুরা মিলে সীতাকুন্ডের ইকোপার্কে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে সহস্রধারা ঝর্ণা থেকে ফেরার পথে অতিবৃষ্টিতে পাহাড়ি ঝিরিপথ প্লাবিত হয়ে পড়লে পথ ভুলে তার ভাই এবং তিন বন্ধুসহ ৪জন আটকা পড়ে আছে। কলার জানান তার ভাই সাকিব (২২) এবং ভাইয়ের বন্ধুরা চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির অনার্স থার্ড ইয়ারের ছাত্র।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে সীতাকুন্ড ফায়ার সার্ভিসকে দ্রুত বিষয়টি উদ্ধারের জন্য জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার এএসআই শরিফুল ইসলাম এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ফায়ার ডিস্পাচার ফায়ার ফাইটার মোঃ আলতাফ হোসেন।  ৯৯৯  থেকে সংবাদ পেয়ে সীতাকুন্ড ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রচন্ড বৃষ্টির মধ্যে ৩কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পায়ে হেঁটে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ৮ টা ১০ মিনিটে সহস্রধারা ঝর্ণার আটক থাকা ৪জন ব্যাক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসে। সীতাকুন্ড ফায়ার সার্ভিসের লিডিং অফিসার মোতিরায় লাল ত্রিপুরা ৯৯৯-কে এবিষয়ে নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন