প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:৩১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযানে পরিত্যক্ত বাস অপসারণ, সরানো হলো আরও ৪২টি পার্কিং করা বাস

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে পার্কিং করে রাখা ও পরিত্যক্ত বাস অপসারণে যৌথ অভিযান পরিচালনা করেছে ট্রাফিক ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

ট্রাফিক সূত্রে জানা যায়, বুধবার (০৮ জুলাই ) পরিচালিত এ অভিযানে টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা টি আর ট্রাভেলস-এর একটি বাস ক্রেনের মাধ্যমে উত্তরা বিআরটিএ ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। এছাড়া টার্মিনালের ভেতরে পার্কিং করে রাখা আরও ৪২টি বাস অপসারণ করে টার্মিনালের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা খালি করা হয়। এর ফলে টার্মিনালের যান চলাচল ও ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হয়েছে।

জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন