প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১০:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বনানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর বনানী এলাকায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে ইমন (২৬) নামে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক গুলশান জোন।

গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় বনানী থানাধীন কাকলি ক্রসিংয়ে নিয়মিত ট্রাফিক ডিউটি করাকালীন হঠাৎ একজন নারীর চিৎকার শুনে কর্তব্যরত সার্জেন্ট শাহীন মিয়া ও তাঁর সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা এগিয়ে যান। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন