প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৭:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) সংসদ অধিবেশনে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রী জানান, সারা দেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ে এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে। তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু বিল্ডিং হয়েছে। হিউমান রিসোর্সের কোনো উন্নয়ন হয়নি।

কৃষির অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া কৃষিভিত্তিক কলকারখানাগুলোকে আবার চালু করা হবে। সনাতনী পদ্ধতির পরিবর্তে কৃষিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সরকারের নেওয়া নানা উদ্যোগের কারণে পুঁজিবাজার ভালো অবস্থায় ফিরছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন