প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২৬ । ৫:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে ময়মনসিংহে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের উদ্বোধন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে ময়মনসিংহে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অধীনে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে, গত ৫ জুলাই ২০২৬ তারিখ থেকে ময়মনসিংহের জেলরোডস্থ আনসা-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কোর্সের ক্লাস শুরু হয়। এতে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার মোট ৪০ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

সারাদেশে একযোগে চলমান ১৩টি কেন্দ্রের এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জাপানের কর্মসংস্থানে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে একজন দক্ষ কর্মী হিসেবে কাজ করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে জাপানে কর্মসংস্থানে নিজেকে প্রস্তুত করুন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখুন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রথমবারের মতো নারীদের জন্য এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে ৪০ জন করে সর্বমোট ৫২০ জন মহিলা সদস্যকে জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে এই ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে, যা অত্র বাহিনীর ইতিহাসে একটি নতুন মাইলফলক। ৯০ দিন মেয়াদি এই বিশেষ প্রশিক্ষণ কোর্সটি আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখে সম্পন্ন হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন