প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২৬ । ১২:৪৮ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

সেলিম মিয়া।।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞা এ দায়িত্ব পেয়েছেন। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। শূন্য হওয়া পদে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার পদোন্নতির পর ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়। সেই শূন্য পদেই এবার মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. মনিরুজ্জামান মিঞা : সংগৃহীত ছবি

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন