প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ১১:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গত ২৪ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- মোহাম্মদপুর থানা একজন, মিরপুর থানা একজন ও বনানী থানা একজন। রাজধানীর ৩টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন