প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১২:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, ট্রাফিক পুলিশের হাতে আটক যুবক

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ।

আটককৃতের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারে, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশাচালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ সজিব পাঠান সম্রাটকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতকে যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন