প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ১০:৪০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেপুটি স্পিকারের নির্দেশনায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারে খাবার বিতরণ।

দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের কানাইল ও গাওকান্দিয়া গ্রামে হঠাৎ ঘুর্নিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত ১০টি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগে রয়েছে। গত ২২ জুন (সোমবার) রাতে ক্ষতিগ্রস্থ্য পরিবারের মাঝে শুকনো খাবার পৌছে দেয় উপজেলা প্রশাসন।

গত রবিবার দুপুরে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড় বয়েযায় ওই এলাকার ওপর দিয়ে। পরবর্তিতে এই দুর্যোগের খবর পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওই গ্রামের ক্ষতিগ্রস্থ্য এলাকা পরিদর্শন করে শুকনো খাবার পৌছে দেয়ার নির্দেশ দেন।

পরে, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে শুকনো খাবার বিতরণ করেন।

এসময়, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান রিপন, স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল হোসেন, বিএনপি নেতা খান সুমন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভুমি মো.মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি বিধি মোতাবেক তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সার্বিক সহযোগিতার বিষয়েও আশ্বাস প্রদান করেন তিনি।

দুর্যোগের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মানুষের শুকনো খাবার পৌছে দেয়ায় উপজেলা প্রশাসন ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন