প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৯:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১

মো, হেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রামামান আদালতে আবু শাহামা সাইম(২২) নামেএক যুবককে গ্রেফতার করে ৫ দিনের কারাদন্ডও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গ্রেফতার কৃত যুবক ফুলবাড়িয়া পূর্বমধ্য পাড়া গ্রামের আবু সাইদ লিটনে পুত্র বলে জানান ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো.রাশেদুল হাসান।শনিবার ২০ জুন সকালে ভ্রামামান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউএনও) মো:শহীদুল ইসলাম সোহাগ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে দালাল মুক্ত করার লক্ষেএ অভিযান পরিচালনা করেন বলে জানান।

এ সময় ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)শেখ তাকি তাজওয়ার উপস্থিতি ছিলেন।ভ্র্যম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ইউ এনও) মো:শহীদুল ইসলাম সোহাগ বলেন,ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইন অমান্য করে হাসপাতালে ডাক্তারের চেম্বারে অবস্থান করে দালাল হিসেবে রোগীদের হয়রানি করার অপরাধে ০১ (এক)যুবক কে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান এ ধরনে অ়ভিযান নিয়মিত চলমান থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন