প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৪:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মসিক প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন কর্মরত সকল পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন, রবিবার দুপুরে শহরের শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরকে নিয়মিতভাবে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রুকুনোজ্জামান রোকন, যিনি বলেন, নিয়মিত ঝাড়ু ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখা সম্ভব। তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করারও আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন