ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাভার ডিবি উত্তর কার্যালয়ে ১৩ জুন শনিবার দুপুরে স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন।
এ সময় পুলিশ সুপার চলমান বিশেষ অভিযান ও নিয়মিত অপরাধ দমন কার্যক্রমে ঢাকা জেলা পুলিশের অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সাংবাদিক সমাজের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
পরবর্তীতে পুলিশ সুপার ঢাকা উত্তর ট্রাফিক কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সর্বশেষ বিকাল ৪:০০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ক্রাইম এন্ড অপ্স ও ট্রাফিক (উত্তর) এর অফিসে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন,ঢাকা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধ।

অনলাইন ডেস্ক।।