প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৩:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

অনলাইন ডেস্ক।।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, দুদকের মামলার বিষয়ে ইন্টারপোলের সহযোগিতায় অভিযান চালিয়ে বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত হয়েছে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলার সূত্র ধরেই এ গ্রেপ্তারি অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। তবে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বা তাকে দেশে ফেরানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক অনুসন্ধান ও মামলা কার্যক্রম শুরু করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার ধারাবাহিকতায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংগৃহীত ছবি

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন