প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬ । ৩:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ

স্টাফ রিপোর্টার।।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ মামুন উর-রশিদ (৫৬) ও ২। মোঃ জিল্লুর রহমান (৫৭)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যা ৬:০০ ঘটিকা থেকে ৭:০০ ঘটিকা পর্যন্ত উত্তরা পূর্ব থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ৪নং সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মামুন উর-রশিদ সিআর-৬৩৬/১৯ (মতিঝিল) মামলায় ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ কোটি ২ লক্ষ ১৮ হাজার ১৬৪ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গ্রেফতারকৃত আসামি মোঃ জিল্লুর রহমান সিআর-১২৫১/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন