ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯জুন) উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ।
এতে রিসোর্স পার্সন হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এতে উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহিলা বিষয়ক কর্মকর্তা, আইসিটি অফিসার, সংবাদকর্মী, ওয়ার্ল্ড ভিশন, সিসিডিবি সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি যারা মাঠ পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা উপজেলা সমন্বয়কারী মুন্জুয়ারা খাতুন, মোঃ বাদশা শাহজাহান।

ফুলবাড়িয়া প্রতিনিধি।