প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ । ১০:৪৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম-অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)।
সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন) বিকাল ০৫:৩৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা এবং হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন। সে পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর ক্রমিকের তালিকাভুক্ত আসামি। নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়েরকৃত বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন