প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ৭:১৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান : আইজিপি

সেলিম মিয়া।।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেলে এপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরায় আয়োজিত কমান্ডার্স মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

উক্ত সভায় এপিবিএনের অধীনস্থ সকল ইউনিটের কমান্ডিং অফিসারগণ (সিও) উপস্থিত ছিলেন। সভায় ফোর্সের সার্বিক কল্যাণ, সদস্যদের আবাসন সুবিধা, খাদ্যমান উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, কর্মপরিবেশের উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আইজিপি মহোদয় সদস্যদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন