প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬ । ১:৩৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ

সেলিম মিয়া।।

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কমরুল হাসান নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থানা ০৫ জুন ২০২৬খ্রিঃ আকষ্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার”কে নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান।

সম্মানিত পুলিশ সুপার থানায় কর্মরত সকল সদস্যের চাহিদা, বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন