প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ । ৭:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সদরে জমির ভাগ বাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডার জেরে ছোট ভাইয়ের লাঠির আগাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় আঘাত প্রাপ্ত হওয়া পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুহয়।

নিহতের নাম আবদুল বাছেদ (৩৫)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে আবদুল বাছেদ ও মো. রাশেদুল (২৫) এর মধ্যে পৈত্রিক জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে মায়ের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বাছেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে রাশেদুল। এতে অচেতন হয়ে পড়লে বাছেদকে স্থানীয়ভাব প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টা ২০ মিনিটের দিকে বাছেদের মৃত্যু হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন