প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ১০:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

৭৫ বাংলাদেশ ডেস্ক।।
ময়মনসিংহের সদর উপজেলার ৭নং চর নিলক্ষিয়া ইউনিয়নের বিজয়নগর গ্রামে একটি মাছের ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছের রেনু পোনা নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি ওমর ফারুক খোকন।
জানা যায়, বিজয়নগর গ্রামের বাসিন্দা ওমর ফারুক খোকন দীর্ঘদিন ধরে নিজ জমিতে মাছ চাষ করে আসছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ মে রাত আনুমানিক ১টা থেকে ভোর ৬টার মধ্যে কে বা কারা তার মাছের ফিসারীতে বিষ প্রয়োগ করে। এতে ফিসারীতে থাকা মাছের রেনু পোনা মারা যায়।
ভুক্তভোগীর দাবি, পরদিন ২৮ মে সকাল আনুমানিক ৬টার দিকে মাছের খাবার দিতে গিয়ে তিনি দেখেন ফিসারীর মাছগুলো মৃত অবস্থায় পানিতে ভেসে রয়েছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার প্রেক্ষিতে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ওমর ফারুক খোকন দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন