প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ । ৮:৫২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীতে ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাঁদ থেকে পড়ে মুসা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে নগরীর ঘুন্টি এলাকায় ছাঁদ থেকে তিন জন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। নিহত মুসা জামালপুরের বাসিন্দা।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে মুসা ও শামীমসহ তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। শামীমকে হাসপাতালের ১৪ নম্বর (পুরুষ) ওয়ার্ডে ভর্তি আছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

কিভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন