প্রকাশের সময়: শনিবার, ২৩ মে, ২০২৬ । ১২:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীর ২৭নং ওয়ার্ডের আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা ও ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।
​জানা যায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানাসহ একটি চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় আকুয়া হাবুন ব্যাপারী মোড় সংলগ্ন বেকারি গলির বাসিন্দা নাছিমার পরিত্যক্ত বাসায় তল্লাশি করে রামদা, ছুরি ও চাপাতিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানের তদারকি করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কার খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন