প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ । ৮:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার।।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যম কে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমে সহায়তা দেবেন বিজিবি সদস্যরা। ঈদের সাত দিন আগ থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন