প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২৬ । ১২:২৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা  ১৯ মে ২০২৬ মঙ্গলবার  বিকেল ১৫:০০ ঘটিকায়  অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ কামরুল হাসান এর  সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন