প্রকাশের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬ । ১:৪৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বনানীতে নিষিদ্ধ সংগঠনের পোস্টার-লিফলেটসহ এক যুবক গ্রেফতার

সেলিম মিয়া।।

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

শনিবার ভোরে বনানী থানার ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ গণমাধ্যমকে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন