ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় শতবষীর্ বৃদ্ধ নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছে।
সোমবার (১১ মে) ভোরে ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ডালিম মিয়া, শহীদ মিয়া, মো: রোকন উদ্দিন, সাগর মিয়া, মোছা: রুমা বেগম এবং আলম সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন অতর্কিত হামলা চালায়। এ সময় রফিকুল ইসলামের ভাই আঃ মালেক (৪০), চাচাতো ভাই মামুন (৩০) এবং চাচাতো ভাইয়ের স্ত্রী মোছা: লাইলী বেগমকে (৩৫) হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া বাদী রফিকুল ইসলামের শতবশীর্ বৃদ্ধ মা মোছা: আলেকজান বিবিকেও মারপিট করে গুরুতর আহত করে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মোছা: লাইলী বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। এসময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলেও জানান বাদী।
বাদী রফিকুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে আরও জানা যায়, বিবাদীরা এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করে থাকে। তাদের পূর্বপরিকল্পিত হামলায় আমার পরিবারের সদস্যরা আজ গুরুতর জখম হয়েছে। হামলার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলেও দাবি করেন তিনি।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ জানান, উভয়ের অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।