ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনের কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ শুরু হয়েছে। শনিবার (০৯ মে, ২০২৬) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড় উৎসবের শুরু হয়। উৎসবের প্রথম দিনে দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয় দাবা প্রতিযোগিতা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান (উপসচিব)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দাবা হলো বুদ্ধির খেলা। ঠান্ডা মাথার খেলা। তবে এই খেলার সঙ্গে শারীরিক সুস্থতারও প্রয়োজন রয়েছে। আমি আশাকরি ডিআরইউ থেকে এই খেলা পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় ও জেলা সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে যাবে।’
স্বাগত বক্তব্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধূলা মানসিক বিকাশ ঘটায়। যে কারণে প্রতিবারের ন্যায় এবারও ডিআরইউ সদস্যদের জন্য ক্রীড়া উৎসব আয়োজন করেছে।’
ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে এ সময় দপ্তর সম্পাদক রাশিম মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।
ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, ‘আমরা চাই সাংবাদিকরাও খেলাধূলায় এগিয়ে যাক। সে লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।
কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল ডটকমের মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন, দেশ টেলিভিশনের জাহিদুজ্জামান রানার্সআপ এবং ডিআরইউ’র সাবেক সভাপতি ও গ্রিন ওয়াচের রফিকুল ইসলাম আজাদ তৃতীয় হয়েছেন।

সেলিম মিয়া।।