আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ ২০২৬ রবিবার, ১০ মে ২০২৬ শুরু হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল নয়টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী (১০-১৩ মে ২০২৬) পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করবেন। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। তিনি কৃতি পুলিশ সদস্যগণকে পদক পরিয়ে দেবেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কল্যাণ প্যারেডে বিশেষ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, বিদেশী কূটনীতিকগণ, অতিরিক্ত আইজিগণ, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।