প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৮:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদের বাজেট অধিবেশন ৭ জুন থেকে

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৭ জুন (রবিবার) থেকে। এদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন ডেকেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশের তথ্য জানানো হয়। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। বিজ্ঞপ্তিতে একে ২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট অধিবেশন হিসেবে তুলে ধরা হয়েছে।

গত ৩০ এপ্রিল মোট ৯৪টি বিল পাস ও ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি কমিটি গঠন করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন ২৮০ জন সদস্য।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন