দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ময়মনসিংহ মহানগর শাখার ৩৮৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২ মে (শনিবার) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক আল মোঃ রাফসান সামি-এর স্বাক্ষরে দীর্ঘ ২৪ বছর পর মহানগর ছাত্রদলের অধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান শাখার কমিটিও অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-ময়মনসিংহ সরকারি নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ অব বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (সিবিএসটি)। নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও ছাত্রবান্ধব রাজনীতির নতুন সূচনা হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।