প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ১:১৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এস এম সুমন

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন এস এম সুমন। কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে।

জানা যায়, গত ২ মে রাতে সারাদেশে জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নতুন কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোবিন্দ রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল মোহাম্মদ রাফসান সামি। একই কমিটিতে এস এম সুমনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই ময়মনসিংহ সদর উপজেলা, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভিনন্দন পাচ্ছেন তিনি।

প্রতিক্রিয়ায় এস এম সুমন বলেন, “আমার প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, এর আগে তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন