প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬ । ৭:০৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারকারী চক্রের মূল হোতা ফারুক বিজিবির অভিযানে আটক

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর।।

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে মানব পাচারকারী চক্রের মুল হোতা ফারুক( ৪০) বিজিবি’র হাতে অবশেষে আটক হয়েছে।
৩ মে রবিবার সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রাম থেকে তাকে আটক করে কর্ণজোড়া বিওপির অভিযানিক দল।

সে সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে। বিজিবির এসআইপির গোপন সংবাদের ভিত্তি তে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে বাবেলা কোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহার ভুক্ত আসামী। গ্রেফতারের খবরে সীমান্ত জনপদের গ্রামবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রবিবার দুপুরে শ্রীবরদী থানা পুলিশের কাছে ফারুককে হস্তান্তর করেছে বিজিবি।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান আটকের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বলেন ফারুক

অত্র সীমান্ত এলাকার মানব পাচারকারী চক্রের মূল হোতা হিসেবে কাজ করে আসছেন।

তার বিরুদ্ধে বিজিবি’র একাধিক মামলা রয়েছে । তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরা চালান প্রতিরোধে বিজিবি সর্বক্ষন তৎপর রয়েছে।শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক (এস আই) মো মোরশেদ আলম জানান,রবিবার দুপুরে বিজিবি ফারুক কে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মানব পাচারের ২ টি মামলা রয়েছে।

আটককৃত ফারুককে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন