‘ভূমি অফিসে সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ!’ শিরোনামে গত ২০ এপ্রিল ২০২৬ইং তারিখে “৭৫ বাংলাদেশ” এ প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে উপজেলা ভূমি অফিসের প্রধান অফিস সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি জানিয়েছেন, মোস্তফা ও সুমন আমাকে জড়িয়ে যে বক্তব্য রেখেছে তা ভিত্তিহীন ও বানোয়াট। এ সময় তিনি ব্যখ্যা দিয়ে বলেন, ঘটনার দিন আমি অফিসে ছিলাম। মারধরের ঘটনাটি অফিসের বাহিরে ঘটেছে। মারধরের শিকার সুমন দৌড়ে অফিসে আসলে তাকে আমরা সহযোগিতা করি। কিন্তু পরবতীর্তে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমাকে এবং ভূমি অফিসকে বিতর্কিত করতে তারা এ বক্তব্য দিয়েছেন। তাই প্রকাশিত সংবাদে মোস্তফা ও সুমনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মোশাররফ হোসেন
প্রধান অফিস সহকারী কর্মকর্তা
সদর উপজেলা ভূমি অফিস, ময়মনসিংহ।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।