প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ১২:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সেলিম মিয়া।।

খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশন (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসহ উপজেলা বিএনপির সিনিয়র সদস্যবৃন্দ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আধুনিক যুগে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলার মনোযোগী হলে শুধু পরিবার ও দেশ নয়, শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।
এই মাঠ থেকেই তৈরি হবে আগামীর জাতীয় পর্যায়ের খেলোয়াড়, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবে।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার অন্যান্য বিষয়ের পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও জোর দিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ করা করেছেন। এর মাধ্যমে ক্রীড়াবিদরা আর্থিকসহ নানান সুবিধা পাবেন। এজন্য খেলাধুলার প্রসারে দেশের বিভিন্ন এলাকায় মিনি স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন