প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ১২:৫৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর রমনা এলাকা থেকে একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ সুমন হাওলাদার (২৪)।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রমনা থানাধীন রমনা শপিং কমপ্লেক্স এলাকা হতে চোরাই একটি সিএনজিসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য সুমন হাওলাদারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন