প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ৪:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী

সেলিম মিয়া।।

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার ঢাকা মহানগরীতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসি পরীক্ষার্থীদের সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি ) ট্রাফিক বিভাগের প্রথম দিন শতাধিক পরীক্ষার্থীকে সহায়তা করেছে।

এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণের মাঝে থাকে আবেগ, উৎকণ্ঠা। কেন্দ্রে ঠিকমত পৌঁছানো নিয়ে থাকে দুশ্চিন্তা। রাজধানীতে ডিএমপির ট্রাফিক বিভাগ শিক্ষার্থী ও অভিভাবকদের এই দুশ্চিন্তা দূর করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যানচলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরীক্ষার্থীরা ভুল করে অন্য কেন্দ্রে চলে গেলে অথবা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হলে তাদেরকে দ্রুত সঠিক কেন্দ্রে পৌঁছে দিতে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের বিভিন্ন টিম কাজ করছে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাগণ এই টিমে কাজ করছেন।

আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীতে শতাধিক পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আজ ভুল করে অন্য কেন্দ্রে চলে গিয়েছিল, অনেকের কেন্দ্রে পৌঁছাতে দেরি হচ্ছিলো। তাদেরকে ডিএমপির ট্রাফিক পুলিশ বাইকে করে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছে দেয়।

এছাড়া কেন্দ্রে পৌছাতে পরীক্ষার্থীদেরকে নিরাপদে রাস্তা পারাপারেও সহযোগিতা করেছে। বিভিন্ন রাস্তায় ডাইভারশন দিয়ে পরীক্ষা কেন্দ্রের সামনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করেছে।

পরীক্ষার্থীদের যে কোনো সমস্যায় ডিএমপির পুলিশ তাদের পাশে থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন