প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩২ নং ওয়ার্ডের চায়না মোড়ে চিহ্নিত মাদককারবারিদের বিরুদ্ধে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৮ এপ্রিল শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্বে ছিলেন ৩২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মিয়া ও ৩২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সুজন মিয়াসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাগেছে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে মাদককারবারীদের মাদক কারবারে বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী মাদককারবারিরা গত ১লা বৈশাখ তথা ১৪ এপ্রিল মধ্যরাতে অনুমান রাত সাড়ে ১১ টায় চরকালিবাড়ী এলাকার রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ীতে সশস্ত্রে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ভাংচুর, লুটপাট করেও নৈরাজ্য সৃষ্টি করে। হামলা ঘটনায় আব্দুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

উল্লেখ্য চায়নামোড় চরকালীবাড়ী এলাকায় গাঁজা,ইয়াবা,নেশার ইনজেকশন, চোলাইমদসহ যেকোন মাদক হাত বাড়ালেই পাওয়া যায় বলে এলাকাবাসী বক্তব্যে বলেন। মানববন্ধনে অনতিবিলম্বে এলাকাবাসী প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন