শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখায় এস ই এফ ফাউন্ডেশন বৃত্তি,জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাওপুরস্কার বিতরণও বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৬এপ্রিল ফুলবাড়ীয়া নোঙ্গর কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শাহীন শিক্ষা পরিবারএস ই এফ ফাউন্ডেশন বৃত্তি ১শ৫০জন মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মাছুদুল আমীন শাহীন এঁর সভাপতিত্বে পুরস্কার বিতরণ পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন ফুলবাড়ীয়া থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ,বিশেষ অথিতির বক্তব্য রাখেন গাজীপুর শাহীন স্কুল পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম বক্তব্য রাখেন।, আরও বক্তব্যে রাখেন শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখা পরিচালক জীবন চন্দ্র চক্রবর্তী,শাখা পরিচালক সুজন আকন্দ। প্রধান অতিথির বক্তব্যে মে.সাইফুল্লাহ সাইফ বলেন,স্কুলে লেখা পড়ার পাশাপাশি বাড়িতে পড়ার গুরুত্ব দিতে হবে,রাস্তা পাড়াপাড়ের সময় সর্তক থাকতে হবে।
শাহীন শিক্ষা পরিবার প্রতিষ্ঠাতা পরিচালক মাছুদুল আমীন শাহীন বলেন গুনগত মান সম্পূর্ণ শিক্ষাদানের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনে শাহীন শিক্ষা পরিবার এক সাথে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহীন স্কুল ফুলবাড়ীয়া শাখার শাখা পরিচালক শাকিলুজ্জামান।

মোঃহেলাল উদ্দিন উজ্জ্বল ফুলবাড়িয়া(ময়মনসিংহ)।।