প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ৪:২৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সেলিম মিয়া।।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল এর সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে রেইডিং টিমের মাধ্যমে আন্তজেলার মাদক কারবারী সন্তোষ চাকমা (২৫) কে ১৩/০৪/২৬ তারিখ সময়- দুপুর- ১২.০০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন দিঘারকান্দা বাইপাস এলাকায় রানার মটরস লিমিটেড এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোবাইল ফোন ০১ টি উদ্ধার জব্দ করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তীতে উপ-পরিদর্শক মোঃ আল মাসুদ কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

জানা যায়, দিঘারকান্দা বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন