ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর ও বড়ইকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী বিজয় নগর গ্রামের বাদল ফকির সহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার কামরুল হাসানের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নির্দেশনায় এসআই মহসিন আলমের নেতৃত্ত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, আইনশৃংখলা রক্ষা ও অপরাধ দমনে কোতোয়ালী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।