প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৪:৪৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার

স্টাফ রিপোর্টার।।

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫ শেরপুর-৩) ও মোঃ রেজাউল করিম বাদশা (৪১ বগুড়া-৬) কে শপথ বাক্য পাঠ করান।

রবিবার (১২ এপ্রিল ২০২৬) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন৷

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন