প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৪:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর  উদ্বোধন করা হয়েছে। হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক রবিবার (১২এপ্রিল) নগর ভবন প্রাঙ্গণে  মাসব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এই ক্যাম্পেইনে শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত  সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত ইপিআই টিকা কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় উদ্দিষ্ট সকল শিশুকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা,  সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিগণ।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন