প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৩:২২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে তেরে নাম সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৯টি মাদক মামলার আসামি ও ২টি ওয়ারেন্টের পলাতক আসামি মোঃ সোহেল মিয়া ওরফে ‘তেরে নাম সোহেল’ (৩৫) গ্রেফতার হয়েছে।

​শনিবার (১১ এপ্রিল) ময়মনাসিংহ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের মিল গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এসআই মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩২ নং ওয়ার্ডের মিল গেট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দীর্ঘদিনের পলাতক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আসামি মোঃ সোহেল মিয়া ওরফে তেরে নাম সোহেল চড় কালিবাড়ী মিল গেট এলাকার মৃত রাজ্জাক বেপারীর ছেলে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন