প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৫:২০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএফডিসি’র এমডি মাসুমা রহমান তানিকে ঘিরে যত বিতর্ক

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্মাতা মাসুমা রহমান তানিকে ঘিরে নানা বিতর্ক জটলা বাধছে। সর্বশেষ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে জন্ম নেয় নতুন বিতর্কের। দিবস উদযাপনে জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং রাষ্ট্রের প্রতি অশোভন আচরণের অভিযোগ উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্মাতা মাসুমা রহমান তানির বিরুদ্ধে। যাতে সংশ্লিষ্ট মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি তার দ্রুত অপসারণের দাবি উঠেছে সংস্কৃতি অঙ্গনে।

অন্যদিকে শুরু থেকেই তাকে ‘আওয়ামী লীগের দোসর’ দাবি করে অপসারণ চাইছেন চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। এই চাওয়ার নেতৃত্বে ছিলেন ‘বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ’-এর উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেছিলেন, ‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনও প্রশাসক আসে, আমাদের কোনও আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা, একটা লোক চাকরি করতে আসবে, সে আসতেই পারে। কিন্তু আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি অজ্ঞাতনামা আসামি আমাদের চোখে, আমরা তাকে চিনি না, জানি না, আমাদের ওপর আপনারা চাপিয়ে দেবেন, সেটা হবে না। আমরা সেটা প্রতিহত করবো।’ বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে এফডিসি ফটকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রেখেছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরমান, অভিনয়শিল্পী এ বি এম সোহেল রশিদ, কেয়া চৌধুরী, শারমিন, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দিন, জয়নাল আবেদিন, শাওন আশরাফ, শফিকুল ইসলাম, কাহিনিকার ও চিত্রনাট্যকার কাসেম আলী, ফিল্ম ক্লাবের সভাপতি নজরুল ইসলামসহ অনেকে।

খোঁজ নিয়ে জানাগেছে, যুবলীগ নেত্রী মাসুমা রহমান তানি। তার ঘনিষ্ঠজন খালিদ মাহবুব তুর্য্য। তিনি যুবলীগের সেক্রেটারি নিখিলের সহচর। তানি-তুর্য্য মিলে শেখ মুজিবকে নিয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্য নির্ভর ওই ছবির নাম ‘চল যাই’। জুলাই-বিপ্লবের সময় এ জুটির ভূমিকা প্রায় সবারই জানা। স্যোশাল মিডিয়ায় নানা পোস্ট দিয়েছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে। নিজেও ছাত্র-জনতাকে ঠেঙ্গাতে নেমেছেন মাঠে। যুবলীগ নেত্রী সেই তানি এখন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।

জানা যায়, যুবলীগের সেক্রেটারি নিখিলের বিশ্বস্ত সহচর খালিদ মাহবুব তুর্য্য জুলাই বিপ্লব চলাকালীন সরাসরি বিরোধীতা করে একাধিক পোস্ট করে। ১৭ জুলাই এর পোষ্টে বিএনপি কে ইঙ্গিত করে সরকার পতনের বিরোধিতা করে সমালোচনা করলেও ৫ আগস্ট পোস্ট এডিট করে বিএনপির নাম কেটে দেয়। মাসুমা রহমান তানিও জুলাই বিপ্লবের বিরোধীতা করে একাধিক পোস্ট করেছেন। তা ৫ আগস্টের পর ডিলিট করে।

২০১৫ সালে দেশের মানুষ যখন গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছিল, তখন এ দুই জন আওয়ামী অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে সিনেমা নির্মাণ করেন। এ কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দেয়ার প্রতিবাদে সকল আন্দোলন চাপা পড়ে যায়। এ সিনেমা ২০১৮ সালের রাতের নির্বাচনের সময় প্রোপাগান্ডা ছড়ায়। ২০২০ সালে মুজিববর্ষের সিনেমা হিসেবে আগস্টে রিলিজ করে ছবিটি।

এ মাসুমা তানী আওয়ামী এমপি অভিনেতা ফেরদৌসের ঘনিষ্ঠ হিসেবে এফডিসিতে দাপুটে ছিলেন। কিছুদিন আগেও এফডিসিতে স্থগিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে আওয়ামী লীগের দুটি প্যানেলের ‘আওয়ামী লীগের ভাগাভাগির নির্বাচনের জন্য মাসুমা তানি ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ আছে।

জাতীয়তাবাদী আদর্শের চলচ্চিত্র পরিচালকরা নির্বাচন বর্জন করেছিল। কিন্তু জাসাস সদস্য তরিকুল ইসলাম (সায়মন তরিক) চলচ্চিত্র লীগের সভাপতি মুশফিকুর রহমান গুলজার সেক্রেটারি শাহ আলম কিরণের প্যানেল থেকে প্রার্থী হয়েছিল। অবশেষে জাতীয়তীবাদ আদর্শের চলচ্চিত্র পরিচালকদের দাবির কারণে নির্বাচন স্থগিত করা হয়।

অভিযোগ উঠেছে, জুনায়েদ সাকিকে ভুল তথ্য দিয়ে সে সুপারিশ নিয়ে চলচ্চিত্র সার্চ কমিটির আহবায়ককে দিয়ে মোটা টাকা লেনদেনের মাধ্যমে এ যুবলীগ নেত্রী এফডিসির এমডি পদ বাগিয়ে নিয়েছেন। চলচ্চিত্র সার্চ কমিটির আহবায়ক আল আমিন রাকিব তনয় নিজেও বিতর্কিত। তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু’ ডকুমেন্টারির গবেষক। যা ব্যবহার করে সে সরকারি চাকরি নিয়েছেন।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজক মনজুরুল ইসলাম মেঘ বলেন, মাসুমা রহমান তানি মরহুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মাণ করে আওয়ামী কালচারাল হেজিমনি প্রতিষ্ঠা করে গেছে। বিতর্কিত মুজিববর্ষের সিনেমা করে অর্থ লুট করেছে। তার “চল যাই” সিনেমার অর্থ দিয়েছে যুবলীগের সেক্রেটারি। মাসুমা ও খালিদ মাহমুদ তুর্য্য জুলাই বিপ্লবের বিরোধীতা করে একাধিক পোস্ট দিয়েছিল। সেসব ডিলিট করলেও ১৭ জুলাইয়ের একটি পোস্ট ৫ আগস্ট এডিট করে রাজনৈতিক সুবিধা নেয়ার কৌশল করে যাচ্ছে। তিনি নিয়োগ বাতিল দাবি করেন।

বিএফডিসিরর ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে নিয়োগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। সংগঠনের আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন যুক্ত বিবৃতিতে দিয়েছেন। নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন,যুবলীগের অর্থায়নে শেখ মুজিবুর রহমানকে নিয়ে সিনেমা নির্মানকারী মাসুমা রহমান তানিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করছি।

তারা বলেন, দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র ও জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার তার দলীয় নেতাকর্মী, দোসর ও সান্ডা-পান্ডাসহ দেশের মানুষের ভোটাধিকার, বাক-স্বাধীনতা, নিরাপত্তা, মানবাধিকার হরণ করে জবর-দখল ক্ষমতা কুক্ষিগত করে লুটপাট, দুর্নীতি, দুঃশাসন চালিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দলীয় নেতাকর্মী, দোসর ও সান্ডা-পান্ডারা ঘাপটি মেরে আছে। নির্মাতা মাসুমা রহমান তানি তাদেরই একজন। বর্তমান সরকার কর্তৃক স্বৈরাচারের দোসর মাসুমা রহমান তানিকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া সংস্কারের নামে তামাশাস্বরূপ। অবিলম্বে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে তানিকে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মাসুমা রহমান তানিকে নিয়োগ দেওয়া হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি-২৫ তারিখে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন অ্যাক্ট, ১৯৫৭-এর ধারা ৯ ও ৯(ডি) অনুযায়ী মাসুমা রহমান তানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বক্তব্য জানার জন্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানির টেলিফোনে চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন