প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ । ৫:১৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে আবু তৈয়বকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার।।

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামক এক ব্যক্তিকে আজ আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার জে আর এন্ড ব্রাদার্স নামক একটি সিল তৈরির দোকান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন