প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৭:০৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে রাধা গোবিন্দ মন্দিরে টাইলস স্থাপনে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রমে নাট মন্দিরের ফ্লোরে টাইলস স্থাপন উপলক্ষে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার সদরস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রম কর্তৃক উক্ত মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।

শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও সেবা আশ্রমের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সভাপতি শ্রী প্রমোদ চন্দ্র রায় এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অন্ত বল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাজিবুল ইসলাম, ঝিনাইগাতী ক্ষুদ্র ও বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মক্কু প্রমুখ।
নাট মন্দিরের ফ্লোরে টাইলস স্থাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন বলেন, সরকারি বরাদ্দ পাওয়া গেলে মন্দিরে যাতায়াতের সুবিধা বাড়াতে রাস্তা নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে মন্দিরের সহ-সভাপতি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্রী গোপাল চন্দ্র সেন গুপ্ত, সাধারণ সম্পাদক শ্রী নন্দলাল চন্দ্র বর্মন, বাবু বিরেন চন্দ্র রায়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মন্দিরের উন্নয়ন কার্যক্রমে এ উদ্যোগ স্থানীয় ভক্তবৃন্দ ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন